শায়েস্তাগঞ্জে যে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM

শায়েস্তাগঞ্জে যে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১১:৩৬:২২ AM

শায়েস্তাগঞ্জে যে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের সিলেট রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

বুধবার বেলা ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল  বিক্রির  দায়ে বেঙ্গল ফুডস এন্ড সোনালী কনফেকশনারির জালাল আহমেদ কে ৫ হাজার টাকা ও জসিম হোটেল এন্ড  রেস্টুরেন্ট কে রান্না করা খাবার ও কাঁচা খাবার একত্রে ফ্রিজে রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার