লাখাইয়ে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে বি এন পি নেতৃ*বৃন্দ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ AM

লাখাইয়ে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে বি এন পি নেতৃ*বৃন্দ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১০:২৩:২৩ AM

লাখাইয়ে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে বি এন পি নেতৃ*বৃন্দ

ছবি: নিজস্ব


বাংলাদেশ একটি অসাম্প্রদায়িকতার দেশ আমরা হিন্দু মুসলমান  একসাথে সবাই মিলে মিশে বসবাস করি, সো আমারা পূজা পরিদর্শন করতে এসেছি  এতে কি প্রমাণ হয় না  যে আমরা একে অন্যের প্রতি  ভালোবাসা আছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দেশ নায়ক তারেক রহমান ও বিএনসির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লাখাই হবিগঞ্জ  শায়েস্তাগঞ্জ এর গণমানুষের নেতা  আলহ্বাজ জি কি গউছ  ভাইয়ের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বীদের  সকল ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করে আসছি বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বিগত দুর্গাপূজার সময় পরিদর্শন ও পাহারা দিয়েছে।

বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় লাখাই স্বজন গ্রাম গুপ্তহাটি শ্রী শ্রী হরি সঙ্গম মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অষ্ট প্রহরব্যাপী  হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

 শ্রী শ্রী হরি সংঘ  মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকারের সভাপতিত্বে সুধীর সূত্রধরের পরিচালনায় মঙ্গলবার ৪ শুভ অধিবাসের মধ্য দিয়ে  শুরু  বুধবার  ৫ মার্চ দিন রাত একটানা নাম কীর্তন শেষ হয় বৃহস্পতিবার ৬ মার্চ। 

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপরের উল্লেখিত   কথা গুলি বলেন  সম্মানিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির  নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারন  সম্পাদক ও লাখাই ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী  মোস্তাফা কামাল খসরু, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইউপি সদস্য হাজিবুর রহমান,  ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াব, বিএনপি আজিজুল হক, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রহমত উল্লাহ মুরাদ। বক্তারা আরো বলেন দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার,নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। 

আয়োজকরা জানায়  দেশের বিভিন্ন জেলার চারটি দল কীর্তন পরিবেশন করছে।  বৃহস্পতিবার রাতে   লীলা কীর্তন পরিবেশন করবেন সুনামগঞ্জ থেকে আগত দল। বৃহস্পতিবার সকালে  মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।

এ বিষয়ে হরি সংঘ  কীর্তন পরিচালনা কমিটির  কোষাধক্ষ নয়ন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন শীল  জানায়, বিশ্ব মানবতার কল্যাণে এবং শান্তি কামনায় আমাদের এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ৫৩ তম পালিত হলো, এখানে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্ত, বৈষ্ণব, সাধু ও পূর্ণাথীদের আগমন ঘটে। আগত ভক্তদের জন্য প্রতিদিন ৩ বেলা প্রসাদ এর ব্যবস্থা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা