হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর মডেল প্রেসক্লাব নামে সাংবাদিকদের একটি সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ হামিদুর রহমান হামদু। শনিবার (৮ মার্চ) সংগঠনটির মাসিক সভায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপদেষ্টা মনোনীত হন।
এসময় ক্লাব সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, সাধারণ সম্পাদক ও আমার বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন, নন্দিতা টিভির ফরাস উদ্দিন, সাংবাদিক শাবানা চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী, মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল, স্বদেশ বিচিত্রা পত্রিকার সোহাগ মিয়া, সাংবাদিক রুবেল মিয়া, সাংবাদিক মাথু মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ক্লাব সভাপতি আজিজুর রহমান জয় বলেন, হামদু ভাইকে আমাদের উপদেষ্টা করতে পেরে আমরা ধন্য হলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তার বিরুদ্ধেও যদি কোনো কিছু পাওয়া যায়, সেটিরও কোনো ছাড় দেওয়া হবে না।
জৈন্তা বার্তা/আরআর




