চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অ*ভিযোগে যুবকের কা রা দ ণ্ড
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ AM

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অ*ভিযোগে যুবকের কা রা দ ণ্ড

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ১১:২৪:২৩ AM

চুনারুঘাটে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অ*ভিযোগে যুবকের কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক  ছাত্রীকে  ইভটিজিংয়ের অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ৮ মার্চ ) দুপুরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মাহবুব আলম মাহবুব এ দন্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান চুনারুঘাট উপজেলার মিরাশি  গ্রামের আব্দুস সালামের ছেলে । তিনি পেশায় হোটেল বয় । 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,শনিবার সকালে  উপজেলার কালিকাপুর  উচ্চ বিদ্যালয়ের জনৈক হিন্দু সম্প্রদায়ের  দশম শ্রেণীর  এক ছাত্রী  স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে  স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও  স্পর্শের চেষ্টা করে।  এসময়  ওই ছাত্রীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে  মান্নানকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে  দুপুরে  তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন । এতে  ইভটিজিংয়ের কথা স্বীকার করলে মান্নানকে  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। 

এছাড়াও  অভিযোগ উঠেছে উপজেলার  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  সামনে   বখাটে এবং ভদ্রবেশী ইভটিজারদের উপদ্রব এখন বেড়ে গেছে। এসব বখাটে এবং ইভটিজাররা স্কুল ও কলেজের সামনে, পথে এবং আশপাশে দলবেঁধে দাঁড়িয়ে থাকে। এরা ছাত্রীদের উক্ত্যক্ত করে এবং প্রেম নিবেদন করে থাকে। এতে নম্রভদ্র মেয়েরা বিব্রতবোধ করে এবং অনেকসময় নিরাপত্তাহীনতাবোধ করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান,  ইভটিজিংয়ের  বিরুদ্ধে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে । স্কুল-কলেজ সহ যেসব পয়েন্টে ইভটিজিং এর আশংকা রয়েছে সেকানেই প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয় এবং  প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসা দরকার। এছাড়া কিশোর গ্যাংদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা