হবিগঞ্জে বি দ্যু তা য়ি ত হয়ে যুবকের মৃ ত্যু
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ AM

হবিগঞ্জে বি দ্যু তা য়ি ত হয়ে যুবকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ০৪:০০:১৬ AM

হবিগঞ্জে বি দ্যু তা য়ি ত হয়ে যুবকের মৃ ত্যু

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামেরে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা