পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করলেন জিকে গউছ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ AM

পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করলেন জিকে গউছ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১১:৩৩:০০ AM

পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করলেন জিকে গউছ

ছবি: নিজস্ব


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও  হবিগঞ্জ পৌরসভার ৩ বারের  পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ  পবিত্র ওমরা পালনে স্ব-স্ত্রীক সৌদি আরব গমণ করেছেন।গতকাল রবিবারে  ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন। তার সাথে রয়েছেন স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু।

এর পূর্বেও তিনি অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন।

হবিগঞ্জ থেকে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে সাক্ষাত করেন। এ সময় জি কে গউছ বলেন- শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্যই আমি পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছি। সেখানে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবো। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যারা আত্মত্যাগ করেছেন মহান আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন।

আমিও দলীয় নেতাকর্মী সহ হবিগঞ্জবাসীর নিকট দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার ও আমার পরিবারের প্রতি সদয় হউন এবং আমার ওমরা কবুল করেন। ইনশাআল্লাহ, যতদ্রুত সম্ভব আমি আপনাদের নিকট চলে আসবো। এদিকে দীর্ঘ ১১ বছর পর আলহাজ্ব জি কে গউছ তার পাসপোর্ট ফিরত পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১১ ফেব্রুয়ারী তার পাসপোর্ট ফিরত দেন। তবে এই ১১ বছরের মধ্যে শুধুমাত্র পবিত্র হজ্ব ও ওমরা পালনের জন্য হাইকোর্টের নির্দেশে কয়েকবার একটি নির্দিষ্ট সময়ের জন্য আদালত থেকে পাসপোর্ট ফিরত পেয়েছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা