বাহুবলে গুঁ ড়ি য়ে দেওয়া হলো অ বৈ ধ ইটভাটা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ AM

বাহুবলে গুঁ ড়ি য়ে দেওয়া হলো অ বৈ ধ ইটভাটা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ১২:১৮:৪৭ PM

বাহুবলে গুঁ ড়ি য়ে দেওয়া হলো অ বৈ ধ ইটভাটা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পরিচালিত নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ইটভাটা দুটি ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। অভিযানকে যৌথবাহিনী সহযোগিতা করে।

জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট ৯৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪টি অবৈধ। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে সোমবার বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটা এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস জানান,৷ হাইকোর্টের নির্দেশক্রমে জেলায় অবৈধ ৪টি ইটভাটার মধ্যে আজ দুইটি গুড়িয়ে দেয়া হয়েছে।

বাকী দুইটির বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। কোন অবৈধ প্রতিষ্ঠানকে চলতে দেয়া হবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা