হ*ত্যাসহ ১৬ মামলার আ*সামি মাধবপুরের জালাল গ্রে*প্তার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ AM

হ*ত্যাসহ ১৬ মামলার আ*সামি মাধবপুরের জালাল গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৫ ০২:৪৬:৫৮ AM

হ*ত্যাসহ ১৬ মামলার আ*সামি মাধবপুরের জালাল গ্রে*প্তার


হত্যাসহ ১৬ মামলায় অভিযুক্ত হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ফেনী জেলার সদর থানার লালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গ্রেপ্তার জালাল মিয়া মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে র‍্যাব-৯, সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৭, সিপিসি-১ এর অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার একটি ক্লুলেস হত্যা মামলাসহ হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ১৬ মামলার আসামি, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে আটক হওয়ার পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারি পালিয়ে যান জালাল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা