ছবি: নিজস্ব
ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্ররা। ২১ জুলাই সাভারে পুলিশে গুলিতে নিহত হন শামীম মিয়া। তার বাড়ি উপজেলার ছাতিয়াইন ইউপির শিমুলঘর গ্রামে।শহীদ শামীম মিয়া নিসন্তান। তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়।
মঙ্গলবার (১১মার্চ) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একটি টিম ওই শহীদ পরিবারের কাছে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক কমিটির মাধবপুর উপজেলা প্রতিনিধি সাঈদ বুরহান উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম তানজিল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার ১ম সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান ও বৈছাআর মাধবপুর উপজেলা প্রতিনিধি টিআর রিয়াজ।পরিবারের পক্ষে শহীদ শামীমের চাচা শেখ মোহাম্মদ মলু মিয়া তাদের দেওয়া উপহার গ্রহণ করেন। সেসময় পরিবারটির পাশে সবসময় থাকার আশ্বাস দেন ছাত্ররা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সৈয়দ মুহা. মাহদী হাসান জানান, 'আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে শহীদ পরিবারটির পাশে দাঁড়িয়েছি।ভবিষ্যতেও পাশে থাকবো।'
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম জানান, ছাত্রনেতারা খুব ভালো কাজ করেছে। এই কাজের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জুলাইয়ের চেতনাকে আমাদের সবার ধারন করতে হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




