বাহুবলে পু লি শে র বিশেষ অভিযানে ৩ জন গ্রে প্তা র
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ AM

বাহুবলে পু লি শে র বিশেষ অভিযানে ৩ জন গ্রে প্তা র

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১২:৪৪:৪৩ PM

বাহুবলে পু লি শে র বিশেষ অভিযানে ৩ জন গ্রে প্তা র

ছবি: নিজস্ব


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ৪০ পিস ইয়াবা সহ ১জন, সিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামী ১জন ও নিয়মিত মামলার এজহার নামীয় আসামী ১জন সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হরিতলা গ্রামের রুসুন আলীর ছেলে ফেরদাউস মিয়া (৩৪), চারগাঁও গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া (৩৬) ও মুরাগাঁও গ্রামের আকিত উল্লার ছেলে আব্দুল মতিন (৩৭)।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, তারা এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা