মাধবপুরে দ্রবমূল্য মনিটরিং,৩৫ হাজার টাকা জ রি মা না
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ AM

মাধবপুরে দ্রবমূল্য মনিটরিং,৩৫ হাজার টাকা জ রি মা না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ০৪:৪১:১৯ AM

মাধবপুরে দ্রবমূল্য মনিটরিং,৩৫ হাজার টাকা জ রি মা না

ছবি: নিজস্ব


মাধবপুরে আজ বুধবার(১২ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলা সদরের পানপট্রিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় পন্যের গায়ে দাম উল্লেখ না থাকা,মুদ্রিত মূল্যের চেয়ে বেশী দামে পন্য বিক্রয়ের কারনে ৩ টি ব্যবসা প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম মনিটরিং কার্যক্রমে পরিচালনা করেন। শাহজীবাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বাছেতের (১৩ ইবি) নেতৃত্বে সেনবাহিনীর একটি টহল দল ও ভোক্তা অধিকারের একজন প্রতিনিধি মনিটরিং কার্যক্রমে অংশ নেন।

পন্যের মূল্য তালিকা না থাকায় ও নিষিদ্ধ পলিথিন বিক্রীর দায় সুধীর পালের মালিকানাধীন সুধীর স্টোরকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও দোকানে থাকা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।মুদ্রিত মূল্যের চেয়ে বেশী দামে সয়াবিন তেল বিক্রী করায় গোপাল পালের মালিকানাধীন গোপাল স্টোরকে ৭ হাজার পাঁচশ টাকা ও অমর দেবনাথের মালিকানাধীন আকাশ স্টোরকে ৭ হাজার পাঁচশ টাকা মোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান,  জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা