মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ*রিমানা ৫০ হাজার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ AM

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ*রিমানা ৫০ হাজার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৩/২০২৫ ১১:৩৯:৫৭ AM

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ*রিমানা ৫০ হাজার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ আরফাতুল মিয়া নামের এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন। দন্ডপ্রাপ্ত আরফাতুল মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুয়াবই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ধর্মঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে অবৈধ মাটি ট্রাক আটকে গণমাধ্যম কর্মীদের সাথে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মীরা নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করে।  উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি  অবগত হয়ে  মনতলা ভূমি অফিসের ইউনিয়ন উপসহকারী ভূমি অফিসার  মুজিবুর রহমানকে ঘটনাস্থলে পাঠান।এরপর ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম ওই ব্যক্তিকে  অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল আইনের ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও  জানান, জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা