হবিগঞ্জের সাবেক এম*পি*সহ ২শ জনের বি রু দ্ধে মা ম লা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ AM

হবিগঞ্জের সাবেক এম*পি*সহ ২শ জনের বি রু দ্ধে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ১১:৪০:০৯ AM

হবিগঞ্জের সাবেক এম*পি*সহ ২শ জনের বি রু দ্ধে মা ম লা

প্রতীকী ছবি


হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ ২০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় মোট ৪০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যতম আসামিরা হলেন- সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।

মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। দুপুরে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় পৌঁছলে শান্তিপূর্ণ মিছিলে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মামলার বাদী ইমরান মিয়া। পরে তিনি এ মামলা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা