হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ AM

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০২:১২:২০ AM

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ

প্রতীকী ছবি


হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে রোববার (১৬ মার্চ) বেলা পৌনে ১২টায় জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করা হয়।

পরে ‘হবিগঞ্জবাসী জাগ্রত হোন, মেডিকেল কলেজ রক্ষা করুণ’ স্লোগান নিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন মহাসড়কে মানববন্ধন করেন।

এ সময় কয়েকশ লোক সড়কের ওপরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করলে ঢাকা ও সিলেটের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

সেখানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।

সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মো. সামছুল হুদা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ ওলি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরীসহ অন্যান্যরা এতে বক্তব্য দেন।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সহস্রাধিক লোক নিজেদের ব্যানার নিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা