শায়েস্তাগঞ্জে কালোবা*জারির অভি*যোগে রেলওয়ের বুকিং সহকারী আ*টক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ AM

শায়েস্তাগঞ্জে কালোবা*জারির অভি*যোগে রেলওয়ের বুকিং সহকারী আ*টক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০২:৩৮:২১ AM

শায়েস্তাগঞ্জে কালোবা*জারির অভি*যোগে রেলওয়ের বুকিং সহকারী আ*টক


চট্টগ্রাম ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 'মূলহোতা' হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. মাজহারুল হককে (২৮) আটক করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টায় চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার আওতাধীন সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিওিতে মাধবপুর উপজেলায় শাহজীবাজার আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এসময় বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্লাটফর্মের ওপর এক যাত্রীর কাছে চোরাই টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। 

আটককৃত বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে। 

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিক সংখ্যক মানুষের ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের কতিপয় অসাধু বুকিং সহকারী ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছেন। এমন অভিযোগ জেনে মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে মো. মাজহারুল হককে আটক করেছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভূবি ছড়া দখলমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনের বি/রুদ্ধে অভিযান, জরিমানা ১.৫ লাখ
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা