মাধবপুরে পিকআপ-মোটরসাইকেল সং*ঘর্ষে যুবক নি*হত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ PM

মাধবপুরে পিকআপ-মোটরসাইকেল সং*ঘর্ষে যুবক নি*হত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৪:৩১:৫০ PM

মাধবপুরে পিকআপ-মোটরসাইকেল সং*ঘর্ষে যুবক নি*হত

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে।

জানা গেছে, এনায়েত মোটরসাইকেল চালিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনায়েত ও তার সাথে থাকা ময়মনসিংহ ভালুকা কলেজ রোড এলাকার আয়াদ আবইয়াদ জেন  নামের অপর একজন গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে এনায়েতকে মৃত ঘোষণা করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঢাকাগামী একটি পিকআপ ও সিলেটগামী একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক এনায়েতুর রহমান ও তার সঙ্গে থাকা আয়াদ আবইয়াদ জেন গুরুতর আহত হলে পথচারীরা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এনায়েতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মোটরসাইকেল ও পিকআপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি