জুলাই গণ অ ভ্যু ত্থা নে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ AM

জুলাই গণ অ ভ্যু ত্থা নে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৯:৪১:৪১ PM

জুলাই গণ অ ভ্যু ত্থা নে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ স্কাউট সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট-আখাউড়া রেললাইন সংলগ্ন পূর্ব চারাভাঙ্গা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। চারা গুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল ও বেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াস চালান স্কাউট সদস্যরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার কাজী কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার সম্পাদক শাহজাহান কবীর, সহ-সভাপতি  মোহাম্মদ নুরুল্লাহ্ ভূঞা, মাধবপুর উপজেলা স্কাউটসের কমিশনার  সোলেমান মিয়া,সম্পাদক  উদয় শংকর দত্ত, যুগ্ম সম্পাদক  কামাল উদ্দিন, সাবেক উপজেলা স্কাউট লিডার মোস্তাক আহাম্মদ এবং ইউনিট লিডার গৌরী রাণী বনিক।

এছাড়াও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি স্কাউট ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক