হবিগঞ্জে চোরাচালান বিরোধী অভি*যানে ৭০ লাখ টাকার পণ্য জ ব্দ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM

হবিগঞ্জে চোরাচালান বিরোধী অভি*যানে ৭০ লাখ টাকার পণ্য জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৬:০৬:৪৮ PM

হবিগঞ্জে চোরাচালান বিরোধী অভি*যানে ৭০ লাখ টাকার পণ্য জ ব্দ

সংগৃহিত


হবিগঞ্জে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক, গরু এবং চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান। সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে।

গত ৩ দিনে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, তেলিয়াপাড়া ও চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় ৪টি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়। যার মূল্য ৭০ লাখ ৪ হাজার ৭৬০ টাকা।

যার মধ্যে রয়েছে- ৪৫ বস্তায় ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরী মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল জব্দ করে। এই জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৩ হাজার ২৬০ টাকা, ৬ বোতল ভারতীয় বিয়ার, ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সব সময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক