মাধবপুর সী*মান্তে পিতলের মূর্তিসহ আ*টক ২
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM

মাধবপুর সী*মান্তে পিতলের মূর্তিসহ আ*টক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০১:৪২:৫৪ PM

মাধবপুর সী*মান্তে পিতলের মূর্তিসহ আ*টক ২


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পিতলের মূর্তিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকার মেইন পিলার ১৯৯৬/২০ এর কাছ থেকে দুইশ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ধর্মঘর বর্ডার আউটপোস্টের টহল দল।

আটককৃতরা হলেন- সিলেটের টুকেরবাজারের আলীবাহার চা-বাগানের বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) ও একই এলাকার বিদ্যা নায়েকের ছেলে তূর্য নায়েক (২০)।

এ সময় আটকদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাংলাদেশি ২১ হাজার ৩৯০ টাকা জব্দ করে বিজিবি।

বিজিবির ধর্মঘর বিওপির সুবেদার মো. সিদ্দিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, বছরখানেক আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তরপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক