সেনাবাহিনী ও বি জি বি 'র যৌথ অ ভি যা নে মা দ ক সম্রাট সাকিব আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM

সেনাবাহিনী ও বি জি বি 'র যৌথ অ ভি যা নে মা দ ক সম্রাট সাকিব আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০৬:০৪:৪০ PM

সেনাবাহিনী ও বি জি বি 'র যৌথ অ ভি যা নে মা দ ক সম্রাট সাকিব আ ট ক

ছবি:নিজস্ব


সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট ধমাধবপুর ১নং ধর্মঘর ইউনিয়নের ত্রাস ফুয়াদ হোসেন সাকিবকে গ্রেফতার করেছে।সাকিব ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।বুধবার (৩০ জুলাই)ভোরে মাধবপুর বাজার এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত টিম।এসময় সাকিবের সাথে থাকা জুনাইদ,জাবেদ ও নয়ন নামের তার তিন সহযোগীকেও আটক করা হয়।

২৫ সরাইল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল জব্বার আহমেদ প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাকিবকে আটক করা হয়। অভিযানকালে সাড়ে ৫ লাখ টাকা,৮ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন,৪টি মোটরসাইকেল, ৩ টি বল্লম,১টি রামদা বিদেশি মদ এ বং ফেনসিডিল উদ্ধার করা হয়।সাকিবের বিরুদ্ধে ১৫ টিরও বেশি মামলা রয়েছে বলে বিজিবি'র পক্ষ  থেকে জানানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, সাকিবকে থানায় হস্তান্তর করা হলে আপনাদের (প্রেস) জানাবো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক