মাধবপুরে অ*নুপ্রবেশের অভিযোগে আ*টক ২
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ AM

মাধবপুরে অ*নুপ্রবেশের অভিযোগে আ*টক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০২:২০:১৯ PM

মাধবপুরে অ*নুপ্রবেশের অভিযোগে আ*টক ২


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- ঢাকার দক্ষিণখান থানার উত্তরপাড়া ফায়জাবাদ মাদ্রাসা এলাকার মো. মনির উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. ফাহিম (২২)। পালিয়ে যাওয়া দুইজন হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মো. শিপন মিয়া (২২) ও কামাল মিয়ার ছেলে মো. হৃদয় (২০)।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আটক দুইজনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক