হবিগঞ্জে বিয়ের আলোই কেড়ে নিল বাবার প্রা ণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ AM

হবিগঞ্জে বিয়ের আলোই কেড়ে নিল বাবার প্রা ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৫:১৮:০৩ PM

হবিগঞ্জে বিয়ের আলোই কেড়ে নিল বাবার প্রা ণ

সংগৃহিত


হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল বরের বাবার। মৃত বিষু পাল (৬৫) ওই গ্রামের বাসিন্দা। 

বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে।

এদিন বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক