মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ AM

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৬:২৪:৫৪ PM

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্ল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিন, শিক্ষক মো. মিজানুর রহমান, সমাজসেবক এম. নবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরদের এই টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, "এই ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণকে সচেতন করতে হবে এবং টিকাদান নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"

সভায় টিকাদান কর্মসূচিকে সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী