ছবি:নিজস্ব
হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নারী-পুরুষ বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। শুধু কি জাতীয় নির্বাচনেই ভোট দিতে পারেননি ? স্থানীয় নির্বাচন (উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ) নির্বাচনেও বিগত সরকার দলীয় প্রার্থীও নেতাদের প্রভাবে ভোটারদের বড় একটি অংশ ভোট কেন্দ্রে যাননি।এ নিয়ে তাদের মনে অনেক ক্ষোভ ছিল। চূড়ান্ত ক্ষোভ প্রশমিত হয় ৫ আগস্ট-২০২৪। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাস্তায় নেমে আসেন সকল শ্রেণিপেশার মানুষ। ফলে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। সরকার পতনে সারাদেশের গণতন্ত্রকামী মানুষের মুখে বিজয়ের হাসি ফুঠে উঠে।এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে নির্বাচনের হাওয়া বইছিল সারা বাংলাদেশে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস জাতীর উদেশ্য ভাষনে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে নির্বাচন ঘোষণা করার পর পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আজমিরীগঞ্জ-বানিয়াচং উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষের কান্ডারী হতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা। তারা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। তাদের মধ্যে বিগত আন্দোলন-সংগ্রামে ডা. জীবন মাঠে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বহু হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। অন্যদিকে আহমেদ আলী ছিলেন প্রবাসে। ৫ আগস্টের পর দেশে ফিরে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন।বিএনপির দুই কেন্দ্রীয় নেতার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত অ্যাডভোকেট শেখ মো. জিল্লুর রহমান আযমীকে মনোনয়ন দিয়েছে। তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। বর্তমানে রাজধানীর হাতিরঝিল পূর্ব থানা জামায়াত আমিরের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে নানা কর্মসূচি দিয়ে ভোটারদের আস্থা অর্জন করতে ব্যাস্থ সময় পার করছে। একক প্রার্থী দিয়েছে খেলাফত মজলিসও, দলটির কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ (বড় হুজুর) ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন। এলাকায় গুঞ্জন রয়েছে, তার দল বিএনপি জোটে যেতে পারে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শেখ হাদীসুর রহমান রুহানী। আবার মাঠে দেখা যাচ্ছে সাংবাদিক মোঃ আফসার আহমেদ রুপক তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। এ আসনে মোট ভোটার হচ্ছেন, ৩ লাখ, ৬৮ হাজার, ৩৩৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন, ১ লাখ, ৮৬ হাজার, ১৪৬ জন ও নারী ভোটার হচ্ছেন, ১ লাখ ৮২ হাজার, ১৮৮ জন।
জৈন্তাবার্তা / সুলতানা




