মাধবপুরে ৫৩ কেজি গাঁ*জাসহ আ*টক ২
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ AM

মাধবপুরে ৫৩ কেজি গাঁ*জাসহ আ*টক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০২:৫৫:০১ PM

মাধবপুরে ৫৩ কেজি গাঁ*জাসহ আ*টক ২


হবিগঞ্জের মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। রবিবার (২৪ আগস্ট) রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙা মোড়ে অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামার ছেলে শাহাবুদ্দিন ও গোয়ালনগর গ্রামের শিরু মিয়ার ছেলে মুসা মিয়া।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে নিজেদের সংস্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী