মাধবপুরে পৃথক দু*র্ঘটনায় প্রা*ণ গেল দুইজনের
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ AM

মাধবপুরে পৃথক দু*র্ঘটনায় প্রা*ণ গেল দুইজনের

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০৩:০২:০০ PM

মাধবপুরে পৃথক দু*র্ঘটনায় প্রা*ণ গেল দুইজনের

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় ও ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার (২৭ আগস্ট) সকালে পৃথক এ দুই দুর্ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মো. মোশাররফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মোশাররফ মিয়া উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা এবং বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই দিন সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মনির মোল্লা (৪০) নামের এক ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে।

জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মানবিক কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী