হবিগঞ্জ জেলার মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান ফকির (২৬) ও একই গ্রামের মো. মধু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২০)।
পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।
জৈন্তা বার্তা/আরআর




