একটি মহল নির্বাচন বানচাল করতে চায়: সৈয়দ মোঃ ফয়সল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০০ PM

একটি মহল নির্বাচন বানচাল করতে চায়: সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৮:৩৮:১৪ PM

একটি মহল নির্বাচন বানচাল করতে চায়: সৈয়দ মোঃ ফয়সল

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক এমপি, মাধবপুর চুনারুঘাট হবিগঞ্জ ৪ আসনে বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন,একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে চায়।নির্বাচন বানচাল করতে তারা মরিয়া হয়ে উঠেছে।জনগণ এবার বিএনপিকে দেশ পরিচালনায় দেখতে চায়।নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।কেউ নির্বাচন রুখতে পারবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি সংস্কার সব কিছু নিহিত আছে।

বুধবার বিকেলে মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গণ মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন,৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।১৫ বছর হবিগঞ্জ জেলা বিএনপি দায়িত্ব নিয়ে বিএনপিকে সংগঠিত করেছি।বিএনপি এখন শক্তিশালী সংগঠন।দলের সংকটে নেতাকর্মীদের পাশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি।১৯৯১ সালে বিএনপি দেশ পরিচালনায় আসার পর মাধবপুর চুনারুঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।যা এখনো বিদ্যমান। বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী এমপি আমাদের মত উন্নয়ন করতে পারেনি।

উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সেক্রেটারি হামিদুর রহমান হামদু,পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি,সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,বিএনপি নেতা,মোস্তাফা কামাল বাবুল,মাসুক মিয়া, হাজী ফিরোজ,যুবদল নেতা এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, মশিউর রহমান,আলমগীর কবির,রাসেল মিয়া প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার