হবিগঞ্জে যুবলীগ নেতা গ্রে*প্তার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ AM

হবিগঞ্জে যুবলীগ নেতা গ্রে*প্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০২:৩৪:৫৯ PM

হবিগঞ্জে যুবলীগ নেতা গ্রে*প্তার


হবিগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। 

মিজান নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক যুবলীগ নেতা।

পুলিশ সূত্রে জানায়, যুবলীগ নেতা মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি পূড়ানোর ঘটনায় মিজান জড়িত ছিলেন। পুলিশ তদন্ত করে এমন অভিযোগের সত্যতা পেয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: