মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ PM

মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৭:৪১:৫২ PM

মাধবপুরে পিয়াইম গণপাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত  "পিয়াইম গণপাঠাগার" এর প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ( ৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব।

এছাড়া মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, বিশিষ্ট সাংবাদিক জামাল মো: আবু নাসের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।

প্রধান অতিথি ড. সুভাষ চন্দ্র দেব বলেন, “গণতন্ত্র, মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও সামাজিক বিভাজন দূরীকরণের মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। নিয়মিত পাঠক গড়ে তোলার মাধ্যমে এই পাঠাগার জ্ঞানচর্চার সামাজিক আন্দোলনে রূপ নেবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পাঠাগারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও আধুনিকায়নের মাধ্যমে বইপড়াকে জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।"

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার