নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রে প্তা র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রে প্তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৭:০২:১৯ PM

নিশানের চেয়ারম্যান বেলালসহ কর্মকর্তা গোবিন্দ গ্রে প্তা র

ছবি:নিজস্ব


অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া নিশান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে অফিস চালু করেন। কিছু কর্মী নিয়োগ দিয়ে তারা চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেবে বর প্রচার চালায়।

এই প্রলোভনে হবিগঞ্জের চা বাগানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ দেড়শ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে নিয়মিত মুনাফা প্রদান করলেও গত তিন বছর ধরে গ্রাহকদের আসল টাকা ও মুনাফা ফেরত দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়েন।

ভুক্তভোগীদের মধ্যে অনেকেই জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা রেখেছিলেন তারা। অনেকে স্বপ্নভঙ্গ হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সুরমা গ্রামের মানিক মিয়ার অভিযোগ—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।

এদিকে, প্রতিষ্ঠানের পরিচালক সায়েম ও সালমান গা ঢাকা দিয়েছেন। তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর