লাখাইয়ে আ গু নে পু'ড়'ল ৫ দোকান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ PM

লাখাইয়ে আ গু নে পু'ড়'ল ৫ দোকান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৮:৫০:০৬ PM

লাখাইয়ে আ গু নে পু'ড়'ল ৫ দোকান

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের লাখাইয়ে আগুন লেগে একটি বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লাখাই বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বাজারের ডা. রামজয়ের ফার্মেসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই ফার্মেসিসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে দোকান পুড়ে যাওয়ায় বাজারে ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

লাখাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লাখাই বাজারে একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর