আজমিরীগঞ্জে এক্সরে কক্ষ সিলগালা, জ*রিমানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ PM

আজমিরীগঞ্জে এক্সরে কক্ষ সিলগালা, জ*রিমানা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০২:৪৩:৫৮ PM

আজমিরীগঞ্জে এক্সরে কক্ষ সিলগালা, জ*রিমানা


হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

সোমবারের এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, প্রসিকিউটর এসআই মো. আমজাদ হোসেন, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. তজমুল হক, সিভিল সার্জন অফিসের তড়িৎ দেবনাথ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা এবং প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ না করায় ‘আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘নিউ মেডিল্যাব হাসপাতালের’ এক্সরে কক্ষ সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর