হবিগঞ্জে বাসের চা*পায় প্রা*ণ গেল মা-ছেলের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ PM

হবিগঞ্জে বাসের চা*পায় প্রা*ণ গেল মা-ছেলের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৩:০০:৫০ PM

হবিগঞ্জে বাসের চা*পায় প্রা*ণ গেল মা-ছেলের

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হতে থাকা মা ও তার ছোট ছেলেকে চাপা দেয়। বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যান দুজন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং বাসটি আটক করে রাখে।

মহাসড়ক অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর