সিএনজি চালকের ঝুলন্ত লা শ উদ্ধার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ AM

সিএনজি চালকের ঝুলন্ত লা শ উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৫:৫৬:৪১ PM

সিএনজি চালকের ঝুলন্ত লা শ উদ্ধার

পতীকী ছবি


মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রাম থেকে আব্দুল করিম (৩৮)  নামে এক সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে করিম নিজ বাড়িতে ঘরের আঁড়ার  সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুপি হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: