হবিগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ PM

হবিগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০২:৫৯:০৪ PM

হবিগঞ্জে প্রায় দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ৮টি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, ৫৫ বিজিবির একটি টহলদল চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা হিমায়িত গরুর মাংস জব্দ করা হয়। 

এ ছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, কসমেটিকস, মদ এবং পরিবহনে ব্যবহৃত বাইসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি, এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপিতে পরিচালিত বিশেষ অভিযানে ১১৩.৭ কেজি ভারতীয় গাঁজা, সানগ্লাস, থ্রি-পিস, ব্লাউজ পিস ও শাড়ি জব্দ করা হয়।

সর্বমোট আটটি অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৫৪৫ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, জব্দকৃত সব মাদকদ্রব্য ও পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর