সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ PM

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ০৫:০৭:৪৬ PM

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি  কলেজের  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সংগৃহিত


সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি  কলেজের  ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। 

অনুষ্ঠান পরিচালনা করেন  প্রভাষক মোঃ আবু সাঈদ,  সার্বিক পরিচালনা করেন  জগদীশ দেবনাথ রোভার স্কাউট  লিডার ও রোভার স্কাউট সদস্যরা। একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের কয়েকশত নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

কলেজ অধ্যক্ষ মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে  নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্টাতা সদস্য  সৈয়দ এফ.এ.এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার 

মো: মফিজুল হক  সহকারী অধ্যাপক, মোঃ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক, মো: মঈন উদ্দিন  সহকারী অধ্যাপক, আব্বাস আলী মিজান সহকারী অধ্যাপক, সবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন , অভিভাবক সদস্য আবু মোঃসামছুর রহমান শরীফ (কায়েস)। 

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এফ.এ.এম শাহজাহান বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। যাতে করে তোমরা সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ   থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে/কলেজে অন্তত ৫০% শিক্ষার্থী চ্যান্স পাও। তবে এজন্য নিয়মিত ক্লাস করতে হবে এবং ড়াশোনায় গভীর মনোযোগ হতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর