মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক সালমান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ PM

মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক সালমান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৬:৪৬:৩৫ PM

মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে  সভাপতি তোফাজ্জল, সম্পাদক সালমান

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান ও  যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাহিদ মিয়া জয়ী হয়েছেন। ২০ সেপ্টেম্বর শনিবার  সকাল  ৯ টা থেকে দুপুর  ২ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে  ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন এএসপি কে এম সালিমুল হক, মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যা, পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন লস্কর ও আনিসুর রহমান। 

প্রেসক্লাবের ৩ টি পদে ভোটাররা সরাসরি ভোট আনন্দ ঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সিনিয়র সহ সভাপতি পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ জাকির হোসেন ও সহ সভাপতি পদে হাফেজ মোঃ,শাহ আলম।নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরী হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: