মাধবপুরে সড়কে প্রা*ণ গেল ২ জনের
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৬ PM

মাধবপুরে সড়কে প্রা*ণ গেল ২ জনের

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০১:০৪:২৩ PM

মাধবপুরে সড়কে প্রা*ণ গেল ২ জনের

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাধবপুরের হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাফেজ আশরাফুল ইসলাম মুরাদ (১৬) ও তার ফুফাতো ভাই ইমন মিয়া (১৭)। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ডাক্তার বাড়ি গেট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাদরাসা ছাত্র আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বাসিন্দা। 

জৈন্তা বার্তা/আরআর