হবিগঞ্জে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ AM

হবিগঞ্জে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০১:৪৮:৫৫ PM

হবিগঞ্জে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রায়হান মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার দরগাহ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি লিংক-থ্রি ইন্টারনেট কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রায়হান দরগাহ গেট এলাকায় ইন্টারনেট লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: