হবিগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃ ত্যু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৬ AM

হবিগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃ ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৬:০৭:০০ PM

হবিগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃ ত্যু

পতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্যামলীপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুস্তাকিম(১২) উপজেলার বরগ গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল মুস্তাকিম। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক