মাধবপুরে ২০ কেজি গাঁ জা সহ মা'দ'ক কারবারি গ্রে ফ তা র
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ AM

মাধবপুরে ২০ কেজি গাঁ জা সহ মা'দ'ক কারবারি গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৫ ০৮:৪৮:৩৫ PM

মাধবপুরে ২০ কেজি গাঁ জা সহ মা'দ'ক কারবারি গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৩টার দিকে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালায়।

এসময় মো. এমরান মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি রাজনগর গ্রামের মৃত কোয়াত আলীর পুত্র।

অভিযানে ২০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার তিন সহযোগী পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: