বৈকুন্ঠপুর চা বাগানের ম্যানেজার বাংলোতে হা'ম'লা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ AM

বৈকুন্ঠপুর চা বাগানের ম্যানেজার বাংলোতে হা'ম'লা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৮:০১:৫৩ PM

বৈকুন্ঠপুর চা বাগানের ম্যানেজার বাংলোতে হা'ম'লা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে ম্যানেজার বাংলোতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাগানের সভাপতি অনিল ভুমিজ ও সেক্রেটারি সমীর কর্মকারের নেতৃত্বে একদল উশৃঙ্খল শ্রমিক হঠাৎ ম্যানেজারের বাংলোতে হামলা চালায়। এ সময় তারা বাংলোর দুটি দরজা ভেঙে ফেলে এবং ম্যানেজারকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। ম্যানেজার কোনোমতে প্রাণে রক্ষা পান।

ম্যানেজার শামসুল হক ভুইয়া জানান, সম্প্রতি বাগানে শৃঙ্খলা বজায় রাখতে ম্যানেজার কঠোর অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শ্রমিক নেতা ও কর্মী সাধারণ শ্রমিকদের উসকে দেয়। তাদের নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাগানে বাংলোর সামনে অবস্থান নেন এবং দুপুরের দিকে তারা দলবদ্ধ হয়ে বাংলো ঘেরাও করে হামলা চালায়।বিনা কারণে কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত বিনা কারনে তারা ম্যানেজারের অপসারন চান বলেও জানান তিনি।' নিয়মশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে তারা ক্ষুব্ধ হয় এবং আজ প্রাণনাশের চেষ্টা করে।

এদিকে ঘটনার পর বাগানের মালিকপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার থেকে চা বাগানটি লেঅফ (ছুটি) ঘোষণা করেছে। বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগানের সভাপতি অনিল ভোমিজ জানান,ম্যানেজারের উপর তারা কোন হামলা করেনি।সাধারণ শ্রমিকরা বিভিন্ন দাবিতে আজ শনিবার কর্মবিরতি করেছে।

এ ব্যাপারে ম্যানেজার শামসুল হক ভুইয়া অভিযোগ দায়েরেরের জন্য এখন মাধবপুর থানায় রয়েছেন বলে জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক