হবিগঞ্জে বিজি*বির অভি*যানে বিপুল পরিমাণ ইয়া*বাসহ যুবক আট*ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ AM

হবিগঞ্জে বিজি*বির অভি*যানে বিপুল পরিমাণ ইয়া*বাসহ যুবক আট*ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৯:০৯:১৬ PM

হবিগঞ্জে বিজি*বির অভি*যানে বিপুল পরিমাণ ইয়া*বাসহ যুবক আট*ক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোসাদ্দির নামেরএক যুবককে আটক করা হয়েছে।মোসাদ্দির মাধবপুর উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল ওসমানের ছেলে।

শনিবার (১ নভেম্বর ) সকালে মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রীসহ মোঃ মোসাদ্দিরকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ইয়াবাসহ জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান,  জব্দকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





 


Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ: