হবিগঞ্জ-১ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ AM

রেজা কিবরিয়া নিয়ে জল্পনা তুঙ্গে, সুজাত মিয়া এবার হাই কমান্ডের বাইরে

হবিগঞ্জ-১ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৮:১২:২১ PM

হবিগঞ্জ-১ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলায় এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যেই বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করলেও, এ আসনে এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ফলে ভোটের মাঠে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই আশা করেছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া আবারও মনোনয়ন পাবেন। কিন্তু এবার তার দিকে নেই দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি। নানা রাজনৈতিক কারণে তিনি বর্তমানে দলের হাই কমান্ডের সুনজর থেকে দূরে রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, নতুন করে আলোচনায় এসেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া। বিএনপির শীর্ষ সূত্র বলছে, হবিগঞ্জ-১ আসনে তিনিই পেতে যাচ্ছেন দলীয় মনোনয়ন। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. রেজা কিবরিয়া মনোনয়ন পেলে তাকে কেন্দ্র করেই এ আসনে নির্বাচন আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে। ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবল অঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তার প্রার্থীতা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারও তিনি সেই প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোর আলোচনা চলছে হবিগঞ্জের রাজনীতিতে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা