সাংবাদিক ও রাজনীতিবিদ জিতেন সেনের মৃত্যুবার্ষিকী ৭ নভেম্বর
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৮ AM

সাংবাদিক ও রাজনীতিবিদ জিতেন সেনের মৃত্যুবার্ষিকী ৭ নভেম্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৯:৪৫:৫৪ PM

সাংবাদিক ও রাজনীতিবিদ জিতেন সেনের মৃত্যুবার্ষিকী ৭ নভেম্বর

ছবি:সংগৃহীত


সাংবাদিক ও বাম রাজনীতিবিদ জিতেন সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৭ নভেম্বর)। ২০০৫ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। তিনি ১৯৫২ সালে ১৬ জানুয়ারি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
আজীবন সংগ্রামী এই নেতা মৃত্যুর পূর্ব পর্যন্ত বামরাজনীতি ও সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা পেশায় তিনি দৈনিক আওয়াজ, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক মানচিত্র, সাপ্তাহিক সমাচারসহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে কাজ করেন।
তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি দুবার সিলেট প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন।
এছাড়াও তিনি সাপ্তাহিক পত্রিকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এবং সিলেট রিপোটার্স ইউনিটের সহসভাপতির দায়িত্বও পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বাম রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক ছিলেন। ভূমিহীন ক্ষেত মজুর আন্দোলন, কৃষক-শ্রমিক আন্দোলন, ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সিলেট বিভাগ আন্দোলনসহ তিনি বৃহত্তর সিলেটের শ্রমজীবী মানুষের অধিকার সংগ্রামে ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা