হবিগঞ্জে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২২ PM

হবিগঞ্জে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৩:০৭:০৫ PM

হবিগঞ্জে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


হবিগঞ্জের বাহুবলে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত কাইয়ুম মিয়া (৩০) বাহুবল উপজেলার স্বর্ণরেখা গ্রামের জলিল মিয়ার ছেলে। র‌্যাব জানায়, তিনি বাহুবল থানার ভুগলী দক্ষিণপাড়ায় জামাল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

মামলার বিবরণে জানা যায়, ভুগলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। গত ১০ সেপ্টেম্বর ভোরে ওই বিরোধের জেরে কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেয়। জামাল মিয়া ও তার স্ত্রী দরজা খুললে দেশীয় অস্ত্র হাতে থাকা অভিযুক্তরা ঘরে ঢুকে তাকে জোর করে টেনে নিয়ে যায়। স্ত্রী বাধা দিলে তাকে ঘরে ফেলে দরজা বন্ধ করে দেয় তারা।

পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে ঘটনাটি জানতে পারেন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ৬টার দিকে কাছের একটি ধানক্ষেতে জামাল মিয়ার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব জানায়, এই মামলায় এর আগে আরও একজন আসামিকে গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা