হবিগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি ক্ষ*তিগ্রস্ত হচ্ছে পরিবেশ হুমকিতে জীববৈচিত্র্য
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪০ AM

হবিগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি ক্ষ*তিগ্রস্ত হচ্ছে পরিবেশ হুমকিতে জীববৈচিত্র্য

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১২:৫৫:২৫ AM

হবিগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি  ক্ষ*তিগ্রস্ত হচ্ছে পরিবেশ  হুমকিতে জীববৈচিত্র্য

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চলছে অনেকগুলো ইটভাটাগুলো। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না অবৈধ ইটভাটাগুলো। আর এতে করে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা বলছেন, কোনো প্রকার আইন মানছেন না ইটভাটার মালিকরা। তারা যে যেখানে পারছেন, সেখানেই ইটভাটা গড়ে তুলছেন। কৃষিজমি থেকে শুরু করে বসতভিটা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সব জায়গায় গড়ে তোলা হচ্ছে ইটভাটা। এর ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। 

তাদের দাবি, এখনই যদি ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামীতে পরিবেশ ও প্রতিবেশ ব্যাপক হুমকির মুখে পড়বে। এলাকার রাস্তাঘাট ও ফসলি জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। 

জেলার পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, হবিগঞ্জে মোট ৯০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র একটি ইটভাটার রয়েছে বৈধ কাগজপত্র। বাকি ইটভাটাগুলোর নেই কোনো বৈধ কাগজপত্র। দিনের পর দিন অবৈধভাবে চলছে ভাটাগুলো। যদিও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মাঝে-মধ্যে অভিযান চালিয়ে গুটিকয়েক ভাটার মালিককে জরিমানার আওতায় এনেছে। তবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার কারণে পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। হুমকির মুখে জীববৈচিত্র্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনকে আরও কঠোরভাবে অভিযান চালানোসহ তাদের নিয়ন্ত্রণ করতে হবে। 

হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাস বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ভাটায় অভিযান চালানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে