সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ PM

‘সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান’

সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৬:৫৮:৪৯ PM

সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত

ছবি:সংগৃহীত


‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৬। এ উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা ও ইসিপিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা সিলেটকে পরিবেশবান্ধব, বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সর্বসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম (পিপিএম), গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক নগর সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সিলেটকে একটি বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা নগর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সর্বসাধারণের জন্য আবাসন সুবিধা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নগর উন্নয়নের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম অংশ নেয়।

এ ছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে।

তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়নে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, নগর পরিকল্পনাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়