পনিটুলায় শারদীয় দুর্গাপূজায় বর্ণাঢ্য আয়োজন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ PM

পনিটুলায় শারদীয় দুর্গাপূজায় বর্ণাঢ্য আয়োজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:০৫:০৫ PM

পনিটুলায় শারদীয় দুর্গাপূজায় বর্ণাঢ্য আয়োজন

ছবি:সংগৃহীত


সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় আসন্ন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত ছয় দিনব্যাপী দুর্গাপূজা উৎসবে থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, ভোগারতি দর্শন, সর্বস্তরের ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, আরতি, হরিনাম সংকীর্তন, আলোকসজ্জা ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি।

এবার পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা আয়োজনের ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হবে। ১৯৯৯ সাল থেকে পল্লবী আবাসিক এলাকার পনিটুলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ ছয় দিনব্যাপী এ উৎসবে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে পূজার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এদিকে, আগামী ১০ অক্টোবর শনিবার পবিত্র মহালয়া অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ১৮ অক্টোবর রবিবার মহাঅষ্টমী, ১৯ অক্টোবর সোমবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

এ বছর দেবীর আগমন ঘটবে ঘোটকে এবং গমন হবে নৌকায়।

এ ছাড়া আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি